ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বোরহানউদ্দিনে ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় রুবেলকে বিভিন্ন মহলের অভিনন্দন

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে বোরহানউদ্দিন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলের
আনন্দের আবহ তৈরি হয়েছে।
জানা গেছে, স্থানীয় ক্রীড়া চর্চাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নবগঠিত এই কমিটিতে আতিফ আসলাম রুবেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে রাজনীতির পাশাপাশি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি বোরহানউদ্দিনের ক্রীড়া উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আতিফ আসলাম রুবেলকে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, ইউনিয়ন নেতৃবৃন্দ, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা বলেন, “আতিফ আসলাম রুবেল একজন অত্যন্ত দক্ষ ও কর্মঠ ব্যক্তি। উপজেলা ক্রীড়া সংস্থায় তাঁর উপস্থিতি বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
এইসময় আতিফ আসলাম রুবেল সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।” আমি নিজেও ছোট বেলা থেকে খেলাধুলার প্রতি একরকমের ভালোবাসা রয়েছে। ইনশাআল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। তা সবার সহযোগিতা ও পরামর্শ অনুযায়ী আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
অন্যদিকে আতিফ আসলাম রুবেলকে অভিনন্দন জানিয়ে স্থানীয় খেলাধুলা সংগঠক, রাজনীতিক এবং শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, তিনি উপজেলার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে  ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে মাঠমুখী করতে সচেষ্ট থাকবেন।
শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, আতিফ আসলাম রুবেল তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বোরহানউদ্দিনে ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় রুবেলকে বিভিন্ন মহলের অভিনন্দন

আপডেট সময় ১১:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬