ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

বর্তমান রকার তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি শেখ রেজাউল ইসলাম  

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ মে) সকাল ১০টায় আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের মাঠমুখী হওয়া জরুরি। বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আত্রাইয়ের এই খুদে ফুটবলাররা একদিন জাতীয় পর্যায়ে খেলে আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে।
বালক দলের ফাইনাল খেলায় পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বালিকা দলের ফাইনালে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানা পুলিশের  অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।
​এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু,  সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান রনি, সহকারী শিক্ষক হাবিবুর রহমান সাবু প্রমুখ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

বর্তমান রকার তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি শেখ রেজাউল ইসলাম  

আপডেট সময় ১১:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬