ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ জন সাংবাদিকের  উপরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় মদ্যপ অবস্থায় ৬-৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে। এতে বাঁধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়।
আহত মাই টিভির সাংবাদিক তারেক আজিজ জানান, অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী মদ্যপ অবস্থায় স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে।
হামলার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ২ জন সাংবাদিকের  উপরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত

আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬