ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড  

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে ‘মাদক সম্রাট’ ফারুকসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী।
অভিযান চলাকালে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, এসআই রুহুল আমিনসহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ ফারুক হোসেন (৩৮) ওরফে কালা ফারুক, নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহরম আলীর ছেলে মোঃ হোসাইন (২৮), মুরাদনগর সদর এলাকার মধ্যপাড়ার হাজী আঃ রশিদের ছেলে মোঃ শাহ আলম (৪৫), মধ্যনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ বাজারের পৈইয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে ফারুককে মাদক সেবনের সময় আটক করা হয়। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে পৃথক অভিযানে মুরাদনগর সদর এলাকার মধ্যপাড়ায় হোসাইন ও শাহ আলমকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করে।
ইউএনও এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক, চুরি, ডাকাতি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলবে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড  

আপডেট সময় ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬