ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম আত্রাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের ময়মনসিংহে স্কুলের তালা ভেঙে কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল চুরি বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন জ্যোতির রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ হার খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া ৭৪ নম্বর ওয়ার্ডে টিসিবি ডিলারকে ঘিরে অভিযোগের পাহাড়—মেসার্স আলীনগর ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ_র্ষ_ণে অভিযোগ

কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন তার প্রতিবেশী ওই  শিশুকে ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে শিশুটির মরদেহ পলিথিনে পেঁচিয়ে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ময়নালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬