ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুমরাহ’র সবচেয়ে বাজে আইপিএল আসর, কারণ খুঁজছেন বিশ্লেষকরা পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি শেয়ার বাজারের ১ লাখ কোটি টাকা লুটকারীদের জবাবদিহি চান রুমিন ফারহানা ‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’ ড্রেসিংরুমে ধূমপান করায় ভারতীয় ক্রিকেটারকে শাস্তি মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো ১ বছর ঠাকুরগাঁওয়ের বিএনপি নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে টোল ফ্রি করার দাবীতে মানববন্ধন কালিয়াকৈরে তেল পাম্পে অনিয়ম, ভোগান্তিতে মানুষ

সোনারগাঁ‌য়ে মাদক‌সেবী‌দের মারধ‌রে এক ব্যক্তি আহত

ঢনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকসেবীদের সরে যেতে বলায় রহিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে পৌরসভার উত্তর ষোলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তোভোগী রহিম মিয়া হাজী মিছির আলীর ছেলে। ​আসামিরা হলেন- লাহাপাড়ার গোলজার হোসেন ছেলে রবিন (৩৫), ষোলোপাড়ার মফিজুলের বাবা শাহজাহান (৩৫)।

জানা যায়, হাতকোপার লিচু বাগানে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ দল ঘর তৈরি করে সেখানে বসে মাদক সেবন করছিলেন। ওই সময় রহিম মিয়া তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বললে, তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে রহিম মিয়াকে আঘাত করে। এতে তার তিনটি দাঁত নড়ে যায়। পরে রহিম মিয়ার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে, তাকে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে রহিম মিয়ার ছোট ভাই হাজী আলাউদ্দিন মিয়া দুইজনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে, ভবিষ্যতে আমাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি না। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুমরাহ’র সবচেয়ে বাজে আইপিএল আসর, কারণ খুঁজছেন বিশ্লেষকরা

সোনারগাঁ‌য়ে মাদক‌সেবী‌দের মারধ‌রে এক ব্যক্তি আহত

আপডেট সময় ০১:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬