লক্ষ্মীপুরের কমলনগরে চলতি বছরে খরিপ-১ উফশী জাতের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে. “স্পন্দন” সম্মেলন কক্ষে এ সার- বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, অর্থ সম্পাদক আমজাদ হোসেন ও সাংবাদিক মোশাররফ হোসেন হাওলাদার প্রমুখ।
এ সময় ৪ হাজার ৫শ’ কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি আউশ ধান ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 



















