ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) , শিলখুড়ি ইউনিয়নের মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের শামীম হোসেন।

খবর পেয়ে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

আপডেট সময় ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬