ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানেজ মাস্টার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের দুর্নীতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিতর্কিত কাণ্ডে লাল কার্ডের নিয়মে পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের টাকার পাহাড় ৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ্যক্ষের বিরুদ্ধে পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ নির্দিষ্ট সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়াই এ ঘটনা ঘটে।

শামীম মিয়া টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত শামীমের পরিবারকে খবর দেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী  বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজ মাস্টার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের দুর্নীতি

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬