ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রায় ২৭ লাখ বকেয়া ট্যাক্স আদায় করল ডিএসসিসি হাতে লেখা প্রশ্নে বিতর্ক, মডেল টেস্টে ফি আদায়ের অভিযোগ খুলনা প্রেসক্লাবে হামলা: গ্রেপ্তারের ১৪ ঘণ্টার মধ্যে দুই আসামির জামিন পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্য টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছে না পরিবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে  হারুনের পাল্লা ভারি  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ মৌলভীবাজারে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ডুবেছে বোরো ধান

খুলনা প্রেসক্লাবে হামলা: গ্রেপ্তারের ১৪ ঘণ্টার মধ্যে দুই আসামির জামিন

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে উত্থাপন করা হলে বিকেল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন।

এর আগে, সোমবার দিবাগত রাত ১টায় নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও বোধন চন্দ্র বিশ্বাস।

জামিনপ্রাপ্ত দুইজন হলেন, দক্ষিণ নিরালা ১০নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। পেশায় তারা দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।

খুলনা সদর থানা-পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু বলেন, ঘটনার পরপরই প্রেস ক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দুইজনকে দেখা যায়। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সঙ্গে তারাও পলাতক ছিলেন। সোর্স নিয়োগ করে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।

উল্লেখ্য, রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক এবং পরদিন সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাংবাদিকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রায় ২৭ লাখ বকেয়া ট্যাক্স আদায় করল ডিএসসিসি

খুলনা প্রেসক্লাবে হামলা: গ্রেপ্তারের ১৪ ঘণ্টার মধ্যে দুই আসামির জামিন

আপডেট সময় ০৯:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬