ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল, জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ মাসুদের পরকিয়া প্রেমের বলি হয়ে ধ্বংস হয়ে গেছে দশটি পরিবার । হত্যা, ধর্ষণ,সন্ত্রাস যার নিত্য দিনের কাজ। খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ডাকাতির সময় ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত মাথা নত করবে না হিজবুল্লাহ, সংঘাত নিরসনে নাইম কাশেমের ৫ দাবি বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুটি ইউনিট মেয়ের বিয়ের আগের দিন স্ত্রীকে মেরে ফেললেন স্বামী বড়লেখায় পূবালী ব্যাংকের সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. আব্দুল হাই বুলু (৬১) নামের এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরব সময় সকাল ৮টা ও বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের সঙ্গে থাকা নিহতের ছোট ভাই আব্দুল হাকিম।

নিহত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। পেশাগত জীবনে তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান বুলু। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিমও ছিলেন। মদিনায় অবস্থানকালে গতকাল সোমবার (২৭ এপ্রিল) বুলু বুকে ব্যথা অনুভব করলে তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার ফজরের নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়।

নিহতের ছোট ভাই আব্দুল হাকিম সৌদি আরব থেকে মোবাইল ফোনে বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎকেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। আজ ফজরের নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে ও মদিনায় মসজিদে নববিতে জানাজা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

আপডেট সময় ০১:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬