ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের তারিক সিদ্দিকীর দুই সহযোগী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল, জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ মাসুদের পরকিয়া প্রেমের বলি হয়ে ধ্বংস হয়ে গেছে দশটি পরিবার । হত্যা, ধর্ষণ,সন্ত্রাস যার নিত্য দিনের কাজ। খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ডাকাতির সময় ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত মাথা নত করবে না হিজবুল্লাহ, সংঘাত নিরসনে নাইম কাশেমের ৫ দাবি বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুটি ইউনিট মেয়ের বিয়ের আগের দিন স্ত্রীকে মেরে ফেললেন স্বামী বড়লেখায় পূবালী ব্যাংকের সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে গতকাল সোমবার সকাল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

জানা গেছে, জারি করা সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতরে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করার পাশাপাশি প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা আসেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ জারি ইসরায়েলের

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬