ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ-বিদেশে সম্পদ, প্রকল্পে অনিয়ম আইয়ুব আলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় ‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’ পাম্পে সিরিয়ালে মোটরসাইকেল এগিয়ে দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, আটক ৩ সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ। বোরহানউদ্দিনে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের সচেতনতামূলক সভা ও র‍্যালি শেয়ারবাজারে অনলাইনে প্রতারণার ফাঁদ, বিএসইসির সতর্কবার্তা অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ১০০ রুপি! ‘জুলাই সনদ’র আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ‘অন্তর্বর্তী সরকারের সময় তামাক খাতে ৮৫০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে’

অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ নামে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে উজ্জল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ এই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ-বিদেশে সম্পদ, প্রকল্পে অনিয়ম আইয়ুব আলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬