ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণগাঁও-নন্দীপাড়ায় ডিএসসিসির নতুন রাস্তা, ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত এলাকাগুলোর উন্নয়ন করা হবে। দক্ষিণগাঁও, ৬ নম্বর রোডের বাড়ি নম্বর ৩৫/৪/এফ থেকে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। এছাড়া নন্দীপাড়া, রমজান সাহেবের বাড়ি থেকে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত রাস্তার উন্নয়ন করা হবে এবং নেয়াজবাগ নন্দীপাড়া এলাকার ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে। অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং স্থাবর সম্পত্তির মূল্যও বহুগুণ বৃদ্ধি পাবে।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, ড্রেন বা খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙিনায় পানি জমতে দেওয়া যাবে না। ডিএসসিসি এরইমধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমরা পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ। তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণগাঁও-নন্দীপাড়ায় ডিএসসিসির নতুন রাস্তা, ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৪:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬