ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ প্রধানমন্ত্রী না থাকলে বক্তা পাওয়া যায় না, চিফ হুইপের স্বীকারোক্তি বাদাম আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের গ্রামবাংলার আবহে গোয়াইনঘাটে নববর্ষের বর্ণাঢ্য আয়োজন কালবৈশাখী ঝড়: মৌলভীবাজারে ২২৫ জায়গায় তার ছিঁড়ে বিদ্যুৎ বিপর্যয় সরকারি প্রভাবে জমি দখল ও জ্ঞাতবহির্ভূত সম্পদের পাহাড় গড়েছেন রফিকুল ইসলাম শফি ও শওকত আলী গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে দক্ষিণগাঁও-নন্দীপাড়ায় রাস্তা উন্নয়নের নতুন অধ্যায়, ডিএসসিসির ভিত্তিপ্রস্তর স্থাপন সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ৩ বিএডিসি এখনও পিডি আবীরের ‘আওয়ামী রাজত্বে’ বন্দি

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় প্রাণ গেল দোকানির

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত উমা চন্দ্র উপজেলার চক রাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে নিজ দোকানেই ঘুমিয়ে ছিলেন উমা চন্দ্র। ভোররাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশের একটি বড় বটগাছ উপড়ে তার দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় প্রাণ গেল দোকানির

আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬