লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) থানা কৃষক দলের নেতৃবৃন্দের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে অহিদ আলমকে আহ্বায়ক এবং আমির হোসেন ইলিয়াছকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন-আব্দুল খালেক, ফরহাদ হোসেন রিপন, সামজুল আলম সোহেল, রায়হান রকি, মিজানুর রহমান রাজু, সাদ্দাম হোসেন, ওমর ফারুক (জামাই ফারুক), জহিরুল ইসলাম জনি, ইসমাইল হোসেন রিপন, বেল্লাল হোসেন মিন্টু, শামছু উদ্দিন কালা, মোহাম্মদ হাসান, সুদেব কর্মকার, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, শাহ আলম ও ইমাম হোসেন মিলনসহ আরও অনেকে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সভাপতি এইচ এম শাহরিয়ার জুয়েল এবং সাধারণ সম্পাদক কমিটিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, কৃষকদের অধিকার আদায়ে ভূমিকা রাখা এবং দলীয় কার্যক্রম গতিশীল করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চন্দ্রগঞ্জ ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, 






















