বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল সংযোগই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক সহায়তা অত্যন্ত জরুরি। সফল উদ্যোক্তা হতে হলে শুধু পুঁজি বা আগ্রহই যথেষ্ট নয়, প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, দক্ষতা, সৃজনশীলতা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম। সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
২৬ এপ্রিল ২০২৬ রবিবার, বনানী হোটেল শেরাটনে অতিথি লিমিটেড এর পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী ‘ভিআইপি ইউজার প্রেজেন্টেশন’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ফিলাফ (মানবাধিকার সংস্থা) এর চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।
তিনি বলেন, টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ব্যবসা হতে হবে সমাজ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৃজনশীলতা, উদ্ভাবন ও মানের সমন্বয়ে একটি আদর্শ ব্যবসায়িক দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তবেই সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নে বেশি বেশি অবদান রাখতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর উপদেষ্টা লায়ন রিয়ার এডমিরাল আবু তাহের, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক, অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, অতিথি লিমিটেড এর পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড এর পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অতিথি লিমিটেড এর ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক ডিএ তায়েব, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডটকম অ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের ধারা বজায় রেখে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লায়ন সাইফুল ইসলাম সোহেলের দূরদর্শী নেতৃত্ব ও বিশ্বমানের ব্যবসায়িক দক্ষতায় নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্ম গড়ে উঠছে। ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে আজকের ‘ভিআইপি ইউজার প্রেজেন্টেশন’ প্রোগ্রামের মতো দেশব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সময়োপযোগী প্রশিক্ষণ অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করতে চাই। দারিদ্র্যতা ও বেকারত্ব দূরীকরণে সরকারের উদ্যোগের পাশাপাশি আমাদের অতিথি ডটকম এর মতো প্ল্যাটফর্ম প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি করে দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অতিথি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর তত্ত্বাবধানে দিনব্যাপী ‘ভিআইপি ইউজার প্রেজেন্টেশন’ প্রোগ্রামে আধুনিক মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা বিশেষ করে বিদ্যমান উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর বলে বিবেচিত হয়। এ ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হচ্ছে। ভবিষ্যতেও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা দক্ষ উদ্যোক্তা গড়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেড় সহস্রাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ইউজার প্রেজেন্টেশন’ প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের সকল পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের বৃহত্তম অ্যাপস ভিত্তিক ট্যুরিজম ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অতিথি ডটকম ক্রমেই দেশের ব্যবসায়িক প্রসারের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে। সময়ের চাহিদা অনুযায়ী স্মার্ট, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা নিয়ে অতিথি ডটকম এখন কেবল একটি অ্যাপ নয়, বরং আধুনিক জীবনযাত্রার একটি কার্যকর ডিজিটাল সহযাত্রী। অতিথি ডটকম আয়োজিত ‘ভিআইপি ইউজার প্রেজেন্টেশন’ প্রোগ্রাম আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, বিকল্প আয়ের সুযোগ, শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্ক গঠন এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে ক্ষুদ্র পর্যায় থেকে বৃহৎ পরিসরে পরিবর্তনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সকলের প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক 






















