ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলি নাটক, আড়ালে মূলহোতা আতা মোল্লা রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর কালবৈশাখীর আঘাতে ক্ষতবিক্ষত বালিয়াডাঙ্গী মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন  -২০২৬ অনুষ্ঠিত অভিযোগে ভারী সাবেক এসপি নির্যাতন, অর্থ আদায় ও দুর্নীতির চিত্র সামনে ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন মাতৃগর্ভে ভাগ্যের ভালো-মন্দ নির্ধারণ হয় যেভাবে ময়মনসিংহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের পাহাড় সাফ ও বিদেশি কোটার ২ জন করে বিদেশি নেওয়ার প্রস্তাব

৩৮ দিনে কত আয় করল ‘ধুরন্ধর ২’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

আদিত্য ধরের হাত ধরে বড় পর্দায় ফেরা ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে। ২০২৬ সালের মার্চ মাসে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে একের পর এক নতুন রেকর্ড গড়ছে ছবিটি। রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয় আর টানটান উত্তেজনার গল্পে মুগ্ধ দর্শক। 

এমনকি বড় বড় সব আলোচিত ছবিও এই ‘ধুরন্ধর’ ঝড়ের কাছে ম্লান হয়ে গেছে। সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে টিকিট বিক্রির হার কিছুটা কমলেও, ছুটির দিনগুলোতে স্বমহিমায় ফিরছে ছবিটি। শনিবারের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ছবিটির জয়জয়কার অব্যাহত রয়েছে।

অগ্রিম বুকিং থেকেই ছবিটি তুলে নিয়েছিল ৪৩ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকা আয় করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিল ‘ধুরন্ধর ২’।

স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ৩৮তম দিনে (শনিবার) ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ২.৯৫ লক্ষ টাকা। যদিও সংখ্যাটি শুরুর তুলনায় কম, তবে ভারতের বাজারে ছবিটির বর্তমান নেট কালেকশন ১হাজার ১২৭.১৪ কোটি টাকা। যা সাম্প্রতিক সময়ের যেকোনো অ্যাকশন থ্রিলার ছবির জন্য এক ঈর্ষণীয় রেকর্ড।

বর্তমানে প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’র সঙ্গে সরাসরি টক্কর দিতে হচ্ছে ‘ধুরন্ধর ২’-কে। তবে লড়াইটা যে মোটেও সহজ নয়, তা প্রমাণ করে দিয়েছে রণবীরের এই ছবি। বিশেষ করে ছবির গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রণবীর সিংয়ের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোর। সিক্যুয়েল হিসেবে মূল অভিনয়শিল্পীরা তাদের নিজ নিজ চরিত্রে ফিরে এসে দর্শকদের প্রত্যাশা শতভাগ পূরণ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলি নাটক, আড়ালে মূলহোতা আতা মোল্লা

৩৮ দিনে কত আয় করল ‘ধুরন্ধর ২’

আপডেট সময় ০১:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬