বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২বিজিবি)’র অধীনস্থ ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল আনুমানিক সন্ধ্যা ০৭ ঘটিকায় সীমান্ত ১৮১৭/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল নামক স্থান হতে ০২ (দুই) জন আসামীসহ ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল এর বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
ইয়াবা ট্যাবলেট- ০২ পিস, সিজার মূল্য- ৬০০/- (ছয়শত) টাকা।
মোটর সাইকেল (পালসার)- ০১ টি, সিজার মূল্য- ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
স্বর্ণের চেইন -০১ ভরি ০৭ পয়েন্ট, সিজার মূল্য- ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা।
সর্বমোট সিজার মূল্য- ৪,৮০,৬০০/- (চার লক্ষ আশি হাজার ছয়শত) টাকা।
আটককৃত আসামী হলেন
মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত শমশের আলী, গ্রামঃ মধ্যে বটুলী, ডাকঘরঃ বেটুলী, থানা: জুড়ী এবং জেলাঃ মৌলভীবাজার।
মোঃ সাইফুল ইসলাম (৪৩), পিতাঃ মৃত ফাতির আলী, গ্রাম: মধ্যে বটুলী, ডাকঘরঃ বেটুলী, থানা: জুড়ী এবং জেলাঃ মৌলভীবাজার।
আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে (বিজিবি) সূত্রে জানা গেছে।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 


















