ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার তহবিল চট্টগ্রামের ডিসি পদ পেতে উপসচিব সালাহউদ্দিনের ৭০ কোটি টাকার চুক্তি! ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ৩৭০ বাংলাদেশি আটক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা

ইরফান ফারাজী হত্যা মামলার মুল পরিকল্পনাকারী আব্দুল কাদেরকে আটক

যশোর শহরের খড়কি এলাকার ইরফান ফারাজী হত্যা মামলার মুল পরিকল্পনাকারী আব্দুল কাদেরকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গত সোমবার রাতে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করে ও একই সাথে এ হত্যার মুল রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ জানায় চাকরির প্রলোভন দেখিযে ইরফানের কাছথেকে টাকা নেয় কাদের। ওই টাকা চাওয়ায় কাদেরের পরিকল্পনায় হত্যা করা হয় ইরফান ফারাজীকে।
পুলিশ আটকের পর ইরফানের কাছথেকে কাদেরের নেয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে। কাদের রেলগেট রায়পাড়া এলাকার মজিদের ছেলে। সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ যশোর পৌর শাখার সভাপতি হিসেবে পরিচয় দেয়। এরআগে এ হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া তৌহিদুল নামের আরেক আসামিকে আটক করে র‌্যাব-৬ যশোরের একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে সে হত্যার নেপথ্যের কাহিনী জানায়। একই সাথে হত্যায় ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়। রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হলে তৌহিদুল স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। তার দেয়া তথ্য ধরে পুলিশ ও ডিবি কাদেরকে আটকে অভিযানে নামে।
ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পারেন কাদের রেলগেট এলাকায় অবস্থান করছে। তাৎক্ষনিক পুলিশের টিম ওই এলাকায় অভিযান চালিয়ে কাদেরকে আটক করা হয়। পরে কাদের এ হত্যার নেপথ্যের কাহিনী তুলে ধরে। তিনি আরও জানান, মুলত চাকরির কথা বলে তিনলাখ ২০ হাজার টাকা ইরফানের কাছথেকে নেয় কাদের। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হয় কাদের। একপর্যায় টাকা ফেরত না দিয়ে ঘুরতে থাকে। এ নিয়ে কথাকাটাকাটি হয় ইরফানের সাথে। এর জেরে ইরফানকে হত্যার পরিকল্পনা করে কাদের। ইরফানকে হত্যার জন্য পাখি, তৌহিদ, রাহুল ও শিশিরের সাথে ৫০ হাজার টাকায় চুক্তি করে কাদের। সেই চুক্তি অনুযায়ী ২২ ডিসেম্বর তারা চাকু নিয়ে কারবালা কবরস্থানের পাশে ফরাজি স্টোরে চিপস কেনার অযুহাতে যেয়ে ইরফানকে হত্যা করে পালিয়ে যায়। এ মামলায় তৌহিদুল ও কাদের আটক হলেও পলাতক রয়েছেন পাখি, শিশির ও রাহুল। পুলিশ ও র‌্যাব জানায় তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার তহবিল

ইরফান ফারাজী হত্যা মামলার মুল পরিকল্পনাকারী আব্দুল কাদেরকে আটক

আপডেট সময় ০৯:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩