সংবাদ শিরোনাম ::
টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি ইস্টার্ন হাউজিংয়ে ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলবাজির অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অযত্নে পড়ে আছে হাজার হাজার ইট: নেই কোনো প্রশাসনিক উদ্যোগ

রংপুরের গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দীর্ঘ দিন ধরে যত্রতত্র পড়ে আছে প্রায় ৩-৪ হাজার ব্যবহৃত ইট। সরকারি এই সম্পদগুলো এভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হতে চললেও এগুলো সংরক্ষণে বা সঠিক ব্যবহারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
‎​সরেজমিনে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশে  স্তূপ করে রাখা হয়েছে এই ইটগুলো। দীর্ঘ সময় ধরে রোদ-বৃষ্টিতে ভিজে ইটের গায়ে শ্যাওলা জমেছে এবং অনেক ইট ক্রমান্বয়ে মাটির নিচে দেবে যাচ্ছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ইটগুলো মূলত বিভিন্ন পুরাতন স্থাপনা সংস্কার বা ভাঙার সময় সংগৃহীত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
‎​স্থানীয়দের উদ্বেগ হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি অর্থায়নে কেনা এসব ইট এভাবে নষ্ট হওয়া মানে রাষ্ট্রীয় সম্পদের অপচয়। সঠিক তদারকি থাকলে এগুলো হাসপাতালের ছোটখাটো সংস্কার কাজ বা সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা যেত।
‎এ বিষয়ে জানতে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত অফিসার মোঃ আলেমুল বাসার  কে what’s আ্যপস একাধিক বার ফোন ও টেক্সট করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
‎​জনসাধারণের দাবি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রাষ্ট্রীয় এই সম্পদ যেন চুরির কবলে না পড়ে বা পুরোপুরি নষ্ট না হয়ে যায়, সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা মনে করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপেই কেবল এই অব্যবস্থাপনার অবসান ঘটতে পারে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অযত্নে পড়ে আছে হাজার হাজার ইট: নেই কোনো প্রশাসনিক উদ্যোগ

আপডেট সময় ০২:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬