ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

নাটোরে কন্টেইনারে তেল নেবার ভিডিও ধারণের সময় সাংবাদিককে মারধর

নাটোরের লালপুরে কন্টেইনারে তেল দেওয়ায় ভিডিও ধারণ করার সময় ওমর ফারুক নামে এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় সাদিয়া তেল পাম্পে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, সাদিয়া তেল পাম্পে সকল মোটর সাইকেলে ১০০টাকার করে তেল দেয়া হচ্ছিল। এরই মধ্যে তিনটি ৫০ লিটারের কন্টেনারে একজনকে তেল দেবার সময় ভিডিও ধারণ করতে যান তিনি। এসময় ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে গালাগাল শুরু করে। এরপরই পুলিশের উপস্থিতিতেই পাঁচ ছয়জন তাকে কিলঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন আছেন।
কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী জানান, তিনি এই হামলার সাথে জড়িত না। তবে তিনি সাংবাদিক ওমর ফারুককে ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে।
লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

নাটোরে কন্টেইনারে তেল নেবার ভিডিও ধারণের সময় সাংবাদিককে মারধর

আপডেট সময় ০১:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬