ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাহমুদুর রহমান পিয়াল:জেফরি এপস্টেইনের বাংলাদেশ সংস্করণ! জেলা ভূমি রেজিস্ট্রার মোঃ রমজান খানের সততার মুখোশে দুর্নীতির পাহাড় ! কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১ একই দিনে কুমিল্লার সড়কে ৬ জনের মৃত্যু বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই : সড়ক মন্ত্রী ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে মায়ানমারে‎ আটক হওয়া ১৬ জেলেকে ফিরে পেতে আকুতি করেন কমলনগরের জেলে পরিবার মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান : ডিসি তেজগাঁও ম্যারাডোনার সেই বাড়ি এখন ‘দরিদ্রদের স্যুপ ঘর’

গোলাপগঞ্জে কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তোরণ ভাঙচুরের অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জে কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গিয়াছে।
রবিবার (২৯মার্চ) সকালে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কদুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবিতে গেইটদাতা লন্ডন প্রবাসী হারুন আহমদ দুদু মিয়ার চাচাতো ভাই মৃত গিয়াস উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম (৪৬) বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০/১৫ জনকে অজ্ঞাত করে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ময়নুল মিয়া তার অভিযোগে উল্লেখ করেন তাহার চাচাতো ভাই লন্ডন প্রবাসী হারুন আহমদ দুদু মিয়া এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের অনুরোধে বিদ্যালয়ে সুরক্ষার জন্য কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালযয়ের গেইট প্রদান করেন। পারিবারিক পূর্ব বিরোধের জেরে বিবাদী গংরা গত ২৯ মার্চ ২০২৬ ইং তারিখে ভোর ৪ টার দিকে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন লোক হেমার, হাতুরী, সাবল সহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়া আমার চাচাতো ভাইয়ের দানকৃত কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলের গেইট বা তোরনটি ভাংচুর করে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে। স্বাক্ষী তেরাব আলীর পুত্র তানু মিয়া (৩৫) মুটোফোনের মাধ্যমে বাদী ময়নুল মিয়াকে বিষয়টি অবগত করেন।
বাদী ময়নুল অভিযোগে আরোও উল্লেখ করেন- বিষয়টি আশেপাশের লোকজন সহ স্বাক্ষীগনের নিয়া ঘটনাস্থলে হাজির হয়ে প্রতিবাদ করলে বিবাদীগংরা বাদী ও স্বাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও তাহাদের হাতে থাকা দেশী অস্ত্রসস্ত্র দিয়া বাদী ও স্বাক্ষীদের প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে। এবিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান বাদী ময়নুল ইসলাম।
এ বিষয়ে এলাকার বিশিষ্ট মুরুব্বি জসীম উদ্দিন বলেন- বর্তমান মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের নেতৃত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নৈশ প্রহরী লিয়াকত আলী ইন্ধনে গেইটটি ভাঙচুর করা হয়েছে।
মামলার বিবাদী আব্দুল কাদির বলেন- আমি কোন ভাঙচুর করি নাই। পরবর্তীতে জানতে পেরেছি কে বা কাহারা বিদ্যালয়ের গেইট ভাঙচুর করেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সুবহান মোল্ল্যা বলেন- বিষয়টি তদন্তান্তীন রয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন- আমি জেনেছি কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত পর পরবর্তীতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদুর রহমান পিয়াল:জেফরি এপস্টেইনের বাংলাদেশ সংস্করণ!

গোলাপগঞ্জে কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তোরণ ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় ০১:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬