ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে শ্যামলী পরিবহনের একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের সহায়তা করা হয়েছে। যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

আপডেট সময় ০৮:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬