টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিবের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, গোড়াই ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ মির্জাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় মাদক নির্মুলে অভিযান, অবৈধ মাটি চোরদের বিরোদ্ধে অভিযান, পরিস্কার পয়নিষ্কাশন বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন। 





















