ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
লুকানো ছিল সাড়ে ৪শ লিটার তেল

কুড়িলে অভিযানে ধরা পড়ল দোকানি

চলমান সংকটের মধ্যেই একটি দোকানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বিশেষ অভিযানে ওই দোকানদারকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা তেল জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়, যার মধ্যে ২০০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন রয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেলাল হোসেনের বাবার নাম মুসলিম হাওলাদার (মৃত)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি বর্তমান তেল সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে জ্বালানি মজুত ও উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

লুকানো ছিল সাড়ে ৪শ লিটার তেল

কুড়িলে অভিযানে ধরা পড়ল দোকানি

আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬