বদলির নামে হয়রানি, কোটি কোটি টাকা চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত গণপূর্ত অধিদপ্তরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। এবার সেই সিন্ডিকেট ভাঙতে তৎপর হয়ে উঠেছ্ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-েপ্রতিমন্ত্রী। একই দিনে ৫৭ প্রকৌশলী বদলি করার পর বিষয়টি তাঁর দৃষ্টিতে এলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গত ১০ মার্চ পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ বাতিল করতে বাধ্য হন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।
এদিকে মন্ত্রণালয়কে না জানিয়ে কোন বদলি, পদোন্নতি না দেয়ার নির্দেশ দেন মন্ত্রী। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ২৮ অক্টোবর প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি সিন্ডিকেট তৈরি করে বদলি বাণিজ্য করে আসছিলেন তিনি। এই সিন্ডিকেটে এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, একজন নারীসহ দুই জন নির্বাহী প্রকৌশলী যুক্ত রয়েছেন। বর্তমান সচিবের ভাই ও শ্যালকও এই সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য।
গত ৩ মার্চ এক অর্ডারে চূয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. মহসীনকে কুষ্টিয়া, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডাকে রিজার্ভে, নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) মো. আতিকুল ইসলামকে মাগুড়া, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী সোমেন মল্লিককে রিজার্ভে, প্রেষণ থেকে প্রত্যাগত নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (সংস্থাপন) দপ্তরে সংযুক্ত, রিজার্ভের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমানকে গাইবান্ধা গণপূর্ত বিভাগে, প্রেষণ প্রত্যাগত শাহিনুর ইসলামকে চূয়াডাঙা গণপূর্ত বিভাগে বদলি করা হয়।
একই দিনে উপ-বিভাগীয় প্রকৌশলীদের তিনটি পৃথক আদেশে তাদের বদলি করা হয়। এর মধ্যে গণপূর্ত প্রকল্প বিভাগ-৫ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিমেল দাসকে শেরেবাংলানগর গণপূর্ত উপ-বিভাগ-৩ এ, গণপূর্ত প্রকল্প বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী সুষমা আপ্লুত আরা ফেরদৌসকে শেরেবাংলানগর গণপূর্ত উপ-বিভাগ-৭ এ, নরসিংদী গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ আল আজাদকে মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-১ এ, রংপুর গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হুসাইন মো. সাফী মণ্ডলকে শেরেবাংলানগর গণপূর্ত উপ-বিভাগ-২ এ, বগুড়া গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলামকে ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৫ এ, রাজশাহী গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কাওসার সরকারকে মেডিকেল কলেজ গণপূর্ত উপ-বিভাগে এবং মানিকগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদকে রমনা গণপূর্ত উপ-বিভাগ-২ এ বদলি করা হয়।
৩ মার্চ আরেক অর্ডারে আরো আট উপ-বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-৯ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হককে কাপ্তাই গণপূর্ত উপ-বিভাগে, গণপূর্ত ডিজাইন বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুবাইয়াত হোসেনকে গণপূর্ত ডিজাইন বিভাগ-১০ এ, গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইফতেখারুল ইসলামকে গণপূর্ত জরিপ উপ-বিভাগ-২ এ, গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মামুনুর রশিদকে শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৪ এ, গাইবান্ধা গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তারকে নওগাঁ গণপূর্ত জরিপ উপ-বিভাগে, চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপ-বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী পুষণ চক্রবর্তীকে খাগড়াছড়ি গণপূর্ত জরিপ উপ-বিভাগে, লালমনিরহাট গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির হোসেনকে মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-১ এ এবং প্রেষণ প্রত্যাগত উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রিশাদ উন নবীকে চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-৮ এ বদলি করা হয়।
তৃতীয় প্রজ্ঞাপনে ৭ জন উপ-বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়েছে। তারা হলেন শেরেবাংলানগর গণপূর্ত উপ-বিভাগ-৪ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মতিউর রহমান মজুমদার, গণপূর্ত জরিপ উপ-বিভাগ ২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী অসীম চন্দ্র স্বর্ণকার, পটুয়াখালী গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী (স্বপদে স্ববেতনে) পিন্টু তালুকদার, গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপ-বিভাগ খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম, গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপ-বিভাগ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু তাহের মো. খায়রুল বাশার, পটিয়া গণপূর্ত উপ-বিভাগ, চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক মিঞা ও উল্লাপাড়া গণপূর্ত উপ-বিভাগ, সিরাজগঞ্জের মো. মতিউর রহমান।
একই দিনে উপ-সহকারী প্রকৌশলীর (সিভিল) আলাদা দুটি অর্ডার করা হয়। যাতে একটি ৯জনকে অন্যটিতে ২ জন বদলি করা হয়। ৯ জন উপ-সহকারী প্রকৌশলী হলেন-মানিকগঞ্জ গণপূর্ত বিভাগে উপ-সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ শাহরিয়ার, প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসাইন, ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান খাঁ, বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মুনহাম জোয়ার্দ্দার, খুলনা গণপূর্ত বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী সুবির বিশ্বাস, যশোর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মশিউর রহমান, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪ এর উপ-সহকারী প্রকৌশলী ওয়াকার রহমান ও বান্দরবান গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান।
অপর আদেশে বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী দু’জন হলেন-খুলনা গণপূর্ত জোনের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান ও রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আতাউর রহমান। ৩ মার্চ আরও ১১ জন চলতি দায়িত্বে উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়। যাদেরকে বদলি করা হয়েছে তারা হলেন, ঝিনাইদহ গণপূর্ত বিভাগের মো. মেহেদী হাসান, গণপূর্ত ডিজাউন বিভাগের নাছিমা আক্তার, পঞ্চগড় গণপূর্ত বিভাগের মো. আরিফ হাসান, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-২ এর মৌসুমী দত্ত, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের অসিত রঞ্জন দাস, সাভার গণপূর্ত বিভাগের সাবরিনা আক্তার, গণপূর্ত ডিজাইন বিভাগ-৩ এর মো. কামরুল হাসান ও প্রবাল কুমার বড়ুয়া, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের সোয়েব মোহাম্মদ, গণপূর্ত ডিজাইন বিভা—২ এর ইউসুফ আলী ও ইডেন ভবন গণপূর্ত বিভাগের মো. মতিউর রহমান।
এ বিষয়ে জানতে গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন মন্ত্রীর নির্দেশে বদলির আদেশগুলো বাতিল করা হয়েছে। তিনি একটু ধীরে চলতে বলেছেন। আমি তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
নিজস্ব প্রতিবেদক 























