ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ব্রাহ্মণপাড়ায় রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? জিরো টলারেন্স ঘোষণার পরও থামেনি প্যারাবন নিধন—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নে সরব জনমত মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা জনস্বাস্থের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব:জেফরি এপস্টেইনের নতুন সংস্করণ ! যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের টোল আদায়ে অনিয়মের অভিযোগ সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক! কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

পদ্মা নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভীসের ডুবরি দল।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডুবরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

পদ্মা নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬