ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ব্রাহ্মণপাড়ায় রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? জিরো টলারেন্স ঘোষণার পরও থামেনি প্যারাবন নিধন—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নে সরব জনমত মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা জনস্বাস্থের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব:জেফরি এপস্টেইনের নতুন সংস্করণ ! যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের টোল আদায়ে অনিয়মের অভিযোগ সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক! কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

মুরাদনগরে গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর তীর ও উর্বর মাটি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

অভিযান চলাকালে উপজেলার গুঞ্জর, উত্তর ত্রিশ ও শিবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোমতী নদীর ভীতর থেকে ড্রেজার ও এক্সকাভেটরের মাধ্যমে উর্বর মাটি তুলে বিভিন্ন  ইটভাটায় দীর্ঘ দিন ধরে  বিক্রি করা হচ্ছিল, যার ফলে নদীর তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।

যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার  বিকল করে দেয় এবং একটি মাটিবাহী ট্রাক্টর ও চারটি ব্যাটারী জব্দ  করেন।
এ সময় গুঞ্জর গ্রামের মাটিকাটা শ্রমিক আলাউদ্দিন (৫৮) কে আটকের পর মাটিকাটবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জানায়, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে ভাঙন ও পরিবেশ ধ্বংস অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, “গোমতী নদী ও আশপাশের পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

মুরাদনগরে গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬