ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

চরভদ্রাসন বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাজারসহ আশপাশের এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের (পেট্রোল  ও অকটেন) তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের এই ঘাটতির কারণে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে ফিলিং স্টেশন  না থাকায় খুচরা দোকানগুলোতে তেল কিনে মানুষ তাদের চাহিদা পূরন করতো। কিন্তু সপ্তাহখানেক ধরে  স্থানীয় তেলের দোকান বন্ধ থাকায় মানুষ বেশ বিপাকে পরছে। চরভদ্রাসন উপজেলার বাজারগুলোর সব দোকান গুলো বন্ধ থাকে এখন সবসময়। ২ /১ টি দোকান খুললেও তেল না থাকার কথা বলে। তেল না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকগন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন বলেন,চরভদ্রাসন তেলের দোকানে  তেল আছে।  ওরা ওদের পরিচিত দের তেল দিয়ে আবার বন্ধ করে ফেলে।হাসপাতালের ওপাশে তেলের দোকান  এই সংকট অবস্থা শুরু দোকান খুলতে দেখি নাই এখন পর্যন্ত।
বাজার ব্যবসায়ী সবুজ বলেন,চরভদ্রাসন বাজারে তেলের দোকানদাররা সিন্ডিকেট শুরু করছে।ফেসবুকে একজন পোস্টে দেখলাম  ২৫০ টাকা লিটারে ৫ লিটার কিনে নিয়ে আসছে।তাহলে এই তেলগুলো পাই কোথায়। চরভদ্রাসন প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।মনে হয় এই ব্যপারে তাদের কোনো ভূমিকা নাই।
আরেকজন মোটরসাইকেল চালক বলেন,চরভদ্রাসন তেলের পাম্প না থাকায় আমাদের সদরপুর  ও ফরিদপুরের গজারিয়া তেল পাম্পে যেতে হয়।সেখানে কোনো ১০০/২০০/৩০০ টাকার উপরে তেল দেয় না।পাবো কিনা তাও শিওর না।
বাস্তবিক অর্থে চরভদ্রাসন বাজারে  সকল তেলের দোকান বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
চরভদ্রাসন সাধারণ জনগণের একটাই দাবি অচিরেই প্রশাসন এই তেলের সিন্ডিকেট ভেঙ্গে এই দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

চরভদ্রাসন বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় ০২:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬