ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধের প্রভাবঃ তেল সংকটে মহেশখালী – কক্সবাজার নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধের আশঙ্কা রামপাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত কেন্দ্রীয় ঔষধাগারে অনিয়মের পাহাড়: উপ-পরিচালক ডা. তউহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভাঙ্গায় অটোচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই অভিযোগে দেশীয়অস্ত্র সহ ৩ছিনতাইকারী গ্রেফতার  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটে জিম্মি রোগীরা নওগাঁয় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন   কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে। বাবার রেখে যাওয়া হাতিয়ার রামগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে।

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বড় বড় শিলা পড়তে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়। প্রায় আধাঘণ্টাব্যাপী এই তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। এতে কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

কৃষকরা জানান, এই সময় বোরো ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি ফসল মাঠে থাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা ও সবজিক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

পঞ্চগড় সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের প্রভাবঃ তেল সংকটে মহেশখালী – কক্সবাজার নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধের আশঙ্কা

কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে।

আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬