ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের সাবেক নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে ঢাকা ওয়াসার মডস্ জোন-৯ এর নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা এবং ঢাকা ওয়াসার সাবেক এমডি ”কর্পোরেট মাফিয়া” খ্যাত তাকসিম এ. খানের ঘনিষ্ঠ সহোচর জুনায়েদ আবু ইয়াসির পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের অন্যতম দোসর ছিলেন। ঢাকা ওয়াসার পলাতক ও পদত্যাগী এমডি তাকসিম এ খানের(দুদক কর্তৃক মামলা দায়ের করা হয়েছে এবং অধিকতর অনুসন্ধান চলছে) অন্যতম সহোচর ও সুবিধাভোগী জুনায়েদ আবু ইয়াসির। স্বৈরাচারি আওয়ামী লীগের শাসন দীর্ঘায়িত করার জন্যে পৈশাচিক কায়দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ইন্ধনদাতা ও অর্থায়নকারি ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ জুনায়েদ আবু ইয়াসির।
আওয়ামী শাসনামলে ঢাকা ওয়াসায় মুক্তিযোদ্ধা কোটায়(মুক্তিযোদ্ধা সনদে জালিয়াতির অভিযোগ রয়েছে)চাকরি নেয়া জুনায়েদ আবু ইয়াসির অনিয়ম, দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। নামে-বেনামে ঢাকার খিলগাঁও প্লট নং ৫৮১/সি ব্লকে সেবা হোল্ডিং এর পাঁচ তলায় দুইটি ফ্লাট, মোহাম্মদপুরে একটি ও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একাধিক ফ্লাট ক্রয় করেছেন। এছাড়া, ঢাকায় প্লট ও প্রাইভেট কার ক্রয় করেছেন। গ্রামের বাড়িতে প্রচুর ভূসম্পদ ক্রয় করেছেন। ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে কোটি টাকার এফডিআর রয়েছে।
ঢাকা ওয়াসার ধনকুবের কর্মকর্তা ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা জুনায়েদ আবু ইয়াসির তার বৈধ-অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে সরকারকে যথাযথভাবে আয়কর প্রদান করেন না। জুনায়েদ আবু ইয়াসির ও তার পরিবারের সদস্যদের আয়কর ফাইলে সম্পদের তথ্য গোপন করে সরকারকে নিয়মিত আয়কর ফাঁকি দিয়ে যাচ্ছেন।
ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের ঘনিষ্ঠ সহোচর ছিলেন জুনায়েদ আবু ইয়াসির। তাকসিমের ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে ওয়াসাকে অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছিলেন এই জুনায়েদ আবু ইয়াসির। তার ভয়ে তটস্থ থাকতেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। তাকসিম এ খানের দুর্নীতিসহ বিভিন্ন অবৈধ কাজের প্রধান সারথী ছিলেন জুনায়েদ আবু ইয়াসির।
জুনায়েদ আবু ইয়াসির আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় দলীয় প্রভাব বিস্তার করে ঢাকা ওয়াসায় আউটসোর্সিং নিয়োগ,বদলি ও পদোন্নতি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পতিত স্বৈরাচারের দোসর তাকসিম এ. খানের ডান হাত ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আওয়ামী দোসর জুনায়েদ আবু ইয়াসির এখনো বহাল তবিয়তে আছেন। ভোল পাল্টে বিএনপি’র সাথে মিশে যাবার অপচেষ্টা করছেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে প্রকৌশলীদের করনীয় শীর্ষক সেমিনারের আয়োজন করেছিল। আইইবি’র কাউন্সিল রুমে অনুষ্ঠিত সেমিনারে ওয়াসায় কর্মরত সকল প্রকৌশলীর সাথে জুনায়েদ আবু ইয়াসির উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুস সবুর।
৪ আগষ্ট-২০২৪ তারিখে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তাকসিমের নেতৃত্বে এক বিশেষ জুম মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত জুম মিটিং-এ উপস্থিত ছিলেন জুনায়েদ আবু ইয়াসির। জুম মিটিং আয়োজনের মূখ্য উদ্যোক্তাও ছিলেন তিনি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরকারের যেকোন সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক সহায়তা করার ঘোষণা দেয়া হয়। জুম মিটিং আইডি-৮২৪৮৯২৭১৫৫,পাসওয়ার্ড-এলজিডি এ্যাট ৩০৭২৪। জুম মিটিং-এর সিসিটিভি ফুটেজ চেক করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে ।
আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এর ভাগ্নি জামাইয়ের পরিচয়ে বেড়ে ওঠা দুর্নীতিবাজ জুনায়েদ আবু ইয়াসির এর সাথে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সাথে তৈরি হয় গভীর সম্পর্ক। তারই ধারাবাহিকতায় তাকসিম এ খানের দুর্নীতির সিন্ডিকেটের সদস্য হওয়ার সুযোগ হয়। প্রায় দেড় দশকে ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও লোপাটের ঘটনা ঘটেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এসব কারণে জনরসে পদত্যাগ করেছেন ওই সময়ের দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তবে জুনায়েদ আবু ইয়াসিরসহ তার দুর্নীতির শীর্ষ দোসররা এখনো বহাল তবিয়তে থেকে দাপট দেখাচ্ছেন। সবকিছু ম্যানেজ করে ফেলেছেন এমন প্রচারণা চালাচ্ছেন।
জুনায়েদ আবু ইয়াসির ঢাকা ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প তথা ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা ওয়াসার মডস্ জোন-৯ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। আওয়ামী রাজনৈতিক প্রভাব বলয়ে থেকে ঢাকা ওয়াসার এত বড় প্রকল্পে সহকারি প্রকৌশলী হিসেবে যোগদান করার পর পদোন্নতি পেয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী ও পড়ে নির্বাহী প্রকৌশলী হয়ে একই জায়গায় দীর্ঘ সময় কর্মরত ছিলেন। তাকসিমের পৃষ্ঠপোষকতায় প্রকল্পকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















