ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। সম্ভাব্য উপজেলা মেম্বার প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির শ্রমিকদল নেতা মো.আলম গভর নাম।
তিনি জানিয়েছেন, ৩ নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দারা যদি তাকে সমর্থন দেয় এবং জনগণ যদি পাশে থাকে। তাহলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
জাতীয় কাগজ -দৈনিক আমাদের মাতৃভূমি’র নিজস্ব প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে টবগী ৩ নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি। বিএনপির সময় মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আমার নেতা ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় এবং সাধারণ মানুষ যদি আমাকে সমর্থন করে, তাহলে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অনিয়মের বিরুদ্ধে বাঁধা এবং পরিষদের আসা সরকারি বরাদ্দ, সঠিকভাবে সঠিক লোকদের মাঝে বন্টন করা। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আলমগীর স্পষ্ট করে জানিয়েছেন,স্হানীয় সিদ্ধান্তই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোরহানউদ্দিনে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বাড়ছে আলোচনা। সম্ভাব্য প্রার্থী কারা হবেন, কে কোন দল থেকে ভোট করবেন—এসব বিষয় নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।
সাধারণ মানুষের মধ্যেও এ নির্বাচনকে ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব নির্বাচিত হলে টবগী ৩ নং ওয়ার্ডের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে বোরহানউদ্দিনে রাজনৈতিক অঙ্গন। এখন দেখার বিষয়, কে হবেন টবগী ৩ নং ওয়ার্ডের আগামী দিনের কাণ্ডারী।
টবগী ৩ নং ওয়ার্ডের স্হানীয় ভোটারদের সাথে আলাপ হলে তারা বলেন — আমরা এমন একজন মানুষকে ভোটের মাধ্যমে বেঁচে নিতে চাই, আমাদের বিপদে এগিয়ে আসবে, কাকে ভোট দিবো, সেটা আমাদের মনেই আছে, তবে ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে মো. আলমগীর অন্যতম।
রিয়াজ ফরাজী(ভোলা) 





















