ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১ এর উদ্যোগে যৌথভাবে মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ তৈরি হলে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এর প্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

আপডেট সময় ০৭:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬