ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতির অবনতি রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে নওগাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় শহরের ছোট যমুনা নদীর পশ্চিম তীর ও পুরাতন হাসপাতাল সংলগ্ন ঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা নদীর তীরবর্তী এলাকার জমে থাকা আবর্জনা, মশার প্রজননস্থল হিসেবে পরিচিত ঝোপঝাড় ও বদ্ধ জলাশয় পরিষ্কার করেন। এবং মশা নিধনে ব্লিচিং পাউডার ও প্রয়োজনীয় ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া কেবল চিকিৎসা দিয়ে নয়, বরং সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই প্রতিরোধ করতে হবে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল আজম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুজার গাফ্ফার, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, পরিবেশ উন্নয়ন সংস্থার পরিচালক মাহমুন নবী বেলাল, ডাসকো ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা, বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৩:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬