ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আল-আকসার ইমামকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ

পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দারা।

সোমবার (২ জানুয়ারি) এমন তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে আনাদোলুকে বলেছেন, ‘পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে হানা দেয় ইসরায়েলি সেনারা। তাকে কোনো কারণ না দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।’ আল-আকসার ইমামকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

ইমাম শেখ একরিমা সাবরি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। অবৈধ ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন তিনি। এ কারণে আগেও একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।ইমাম সাবরি এর আগে ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন।

এদিকে আল-আকসা মসজিদটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে এই স্থানটিকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে। তাদের দাবি, প্রাচীন যুগে এখানে দুটি ইহুদি ধর্মীয় উপাসনালয় ছিল।

আল-আকসা মসজিদটি অবস্থিত পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েলি দখলদাররা। এরপর ১৯৮০ সালে অবৈধভাবে পুরো শহরটি অধিগ্রহণ করে তারা। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

আল-আকসার ইমামকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ০১:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩