ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দিল শ্রীলঙ্কা

অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত নিজেদের খরচ কমাতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বার্তাসংস্থা এএফপি সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলার ঋণ পেতে দৌড়ঝাপ করছে শ্রীলঙ্কা। তবে এক্ষেত্রে আইএমএফ শর্ত জুড়ে দিয়েছে, ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য কমাতে হবে সরকারি ব্যয়।

আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কায় এখন যে সংখ্যক সরকারি পদ আছে তাও কমাতে হবে। বর্তমানে দেশটিতে ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এছাড়া শর্ত দেওয়া হয়েছে, সব পণ্যের ওপর কর বৃদ্ধি করতে হবে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান লোকসানের মধ্যে আছে সেগুলো বিক্রি করে দিতে হবে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা।

এছাড়া সরকারের আয় বাড়াতে শ্রীলঙ্কায় বছরের প্রথম থেকেই ব্যক্তিগত ও কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৬৫ শতাংশ। এদিকে গত বছরের এপ্রিলে গণবিক্ষোভের মুখে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। নতুন বছরের শুরুতেই তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার সংকট এখনো শেষ হয়নি। যদি শ্রীলঙ্কাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আগে ঋণের বোঝা দূর করতে হবে।

এছাড়া অপ্রয়োজনীয় সরকারি ব্যয়ও নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। লঙ্কান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো কর্মকর্তা ট্রেজারি বিভাগের সঙ্গে আলোচনা না করে ৫০০ মিলিয়ন রুপির বেশি বিনিয়োগ অনুমোদন দেন তাহলে ওই কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে শাস্তির আওতায় আনা হবে। এদিকে মাত্র ছয় মাস আগে এক লিটার জ্বালানি তেলের জন্য শ্রীলঙ্কার সাধারণ মানুষ কয়েক কিলোমিটার লাইন ধরেছিলেন। তবে এখন দেশটির জ্বালানি, খাদ্য এবং সারের সমস্যা অনেকটা দূর হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দিল শ্রীলঙ্কা

আপডেট সময় ০১:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩