ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জের কাবিলপুর ইউপি সচিবের বিরুদ্ধে তিন নারীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে তিন নারীকে কুপ্রস্তাব দেওয়া ও অশ্লীল অঙ্গভঙ্গি করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে কাবিলপুর ইউনিয়নের আওতাভুক্ত এলাকায় খানা জরিপ ও বসতবাড়ির কর আদায় কার্যক্রম পরিচালনার জন্য ৯ সদস্যের একটি দল গঠন করা হয়। এ দলে ৪ জন নারী ও ৫ জন পুরুষ ছিলেন। প্যানেল চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি সদস্যের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা এ কার্যক্রম শুরু করেন। কাজের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় একটি কক্ষে তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

দলটির সদস্যরা সেখানে অবস্থান করার সময় ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম-এর সঙ্গে তাদের পরিচয় হয়। ভুক্তভোগীদের অভিযোগ, পরিচয়ের পর থেকেই সচিব তাদের মধ্যে এক নারী **যুথি (ছদ্মনাম)**সহ আরও দুই নারীকে বিভিন্ন সময়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিতে থাকেন। এমনকি তাদের মুঠোফোনেও বিভিন্ন সময়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব ও প্রলোভন দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি দুপুর প্রায় ১টার দিকে সচিব সিরাজুল ইসলাম পরিষদের দ্বিতীয় তলার কক্ষে প্রবেশ করে তাদের ইজ্জতহানির চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা বিষয়টি তাদের ম্যানেজার লতিফুল ইসলাম লিখন-কে জানান।

ম্যানেজার লিখন বিষয়টি নিয়ে সচিবের কাছে জানতে চাইলে, অভিযোগ অনুযায়ী সচিব নাকি দুইজন নারীকে “দিতে হবে” বলে দাবি করেন। এতে তিনি রাজি না হলে খানা জরিপের কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং তাদের কক্ষ থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদ ছেড়ে পাশের জামালপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে কাজ পরিচালনা করতে থাকেন। এদিকে অভিযোগ রয়েছে, সচিব সিরাজুল ইসলাম কৌশলে ম্যানেজার লিখনের ব্যবহৃত মোটরসাইকেল আটক করেন। পরে পুনরায় চুক্তি সম্পাদনের সময় লিখনের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের দুটি স্বাক্ষরিত ফাঁকা চেক নেওয়া হয়। বর্তমানে ওই চেকের মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ম্যানেজার লিখন। বিষয়টি নিয়ে ম্যানেজার লিখন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম-কে অবহিত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে থানা ইনচার্জ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারীরা জানান, ঘটনার পর থেকে তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

পীরগঞ্জের কাবিলপুর ইউপি সচিবের বিরুদ্ধে তিন নারীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৪:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬