কক্সবাজারের জেলার, রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় নজির আহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পেঁচারদ্বীপ এলাকার মৃত মোবারক আলীর ছেলে ও স্থানীয় বাসিন্দা।
শুক্রবার ১৩ মার্চ ২৬ ইং দুপুর আনুমানিক ১২:৪০ মিনিটের দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মেরিন ড্রাইব সড়কের পাস দিয়ে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় টেকনাফ থেকে আগত দ্রুতগামী কার ধাক্কা দিলে তাহাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাঃ তাহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করে এবং গাড়ির চালক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত মির কাশেমের ছেলে কবির আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হিমছড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়
এ বিষয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার যদি আইনগত ব্যবস্থা নিতে চায় তাহলে পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। অন্যথায় গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিহত নজির আহাম্মদের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় জনসাধারণের মতে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আইনগত ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা জোরদার করা না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আমজনতা অভিমত ব্যক্ত করেন।
কক্সবাজার প্রতিনিধি 





















