ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

দুস্হদের মাঝে সৌদী খেজুর চলে আসছে মির্জাপুরে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে দুস্থ ও অসহায় মানুষের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে সম্প্রতি এই বরাদ্দ চূড়ান্ত করা হয়।
কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উপহার হিসেবে টাঙ্গাইল জেলার জন্য মোট ৩০০ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মির্জাপুর উপজেলার জন্য বরাদ্দ মিলেছে ৩৩ কার্টুন খেজুর।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আকতারুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, এই খেজুরগুলো জেলা ত্রাণ গুদাম থেকে সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রকৃত দুস্থ ব্যক্তি ও পরিবারের মধ্যে এই খেজুরগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করতে হবে। বিতরণের ক্ষেত্রে ‘মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে মাস্টারেরোলসহ প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে বলা হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সঠিক তদারকির মাধ্যমে যেন প্রকৃত হকের কাছে এই উপহার পৌঁছে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

দুস্হদের মাঝে সৌদী খেজুর চলে আসছে মির্জাপুরে

আপডেট সময় ১২:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬