ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

ফেনীতে খামারে চাঁদাবাজি ও হামলার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

ফেনীর শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর এলাকায় একটি হাঁসের আড়তে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফেনী মডেল থানার ১নং শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর এলাকার বাসিন্দা আবু বক্করের হাঁসের আড়তে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় আবু বক্কর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করে।

ঘটনার পর আবু বক্কর অভিযুক্ত ইব্রাহিম খলিল নয়নসহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে নালিশী দরখাস্ত দাখিল করেন। আদালতের নির্দেশে ফেনী মডেল থানায় মামলা নং-৩৭/৯৭, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং, পেনাল কোডের ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর হিন্দুপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামী ইব্রাহিম খলিল নয়ন (৩১)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নয়ন পশ্চিম দেবীপুর এলাকার মিয়াজী বাড়ির বাসিন্দা মো. হানিফের ছেলে। েপুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

ফেনীতে খামারে চাঁদাবাজি ও হামলার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় ১১:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬