ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বেশি দামে পণ্য কিনে চার্জশিটে আসামি সিভিল সার্জন

নিম্নমানের পণ্যের দাম বাড়িয়ে প্রায় ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান ছাড়াও অপর আসামি হলেন— ঠিকাদার ঢাকার বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর রহমান। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি জানিয়েছেন।

শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। সিভিল সার্জন তওহীদুর সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ছিলেন। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে এ মামলা করেছিলেন। তিনিই এ মামলার তদন্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

বেশি দামে পণ্য কিনে চার্জশিটে আসামি সিভিল সার্জন

আপডেট সময় ১২:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩