ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

ধানমন্ডির সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

মঙ্গলবার (০৩ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ির গেজেট বাতিল করা হয়।

মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ কর্তৃক গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এবং বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যায় নভেম্বর ১০, ২০২৫ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন নম্বর: ২৫.০০.০০০০,১২৩,২২,০০৪,২৫.৮৬৫ এর অনুচ্ছেদ (৭) অধীন তফসিল (অংশ-১)-এর নিম্নে উল্লেখিত প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা প্রকাশিত গেজেট হতে বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্ণিত প্লটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল; আমমোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণ করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ এই শিরোনামে শীর্ষ একটি সংবাদ প্রকাশিত হয় । এরপরই বিভিন্ন মহলে সমালোচনা হয়। বিষয়টি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি করে সরকারের মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিন আহ্বায়ক ও মোহাম্মদ আবদুল আওয়াল উপসচিব (প্রশাসন শাখা-৮), রুবায়েত হায়াত শিপলু সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬) সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে অফিস আদেশ জারি করা হয়।

প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্তপূর্বক সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। সংবাদে সত্যতা প্রমাণিত হওয়ায় বাড়ির গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ শীর্ষক এই প্রতিবেদনটি করেছেন বিশেষ প্রতিনিধি সানাউল হক সানী ও স্টাফ রিপোর্টার জাফর আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

ধানমন্ডির সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬