ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা
নেপথ্যে গোমতীর অবৈধ মাটি

কোটি টাকার গাড়ির দাম জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর চড়াও ‘ভাই ভাই ব্রিকস’ মালিকেরা

কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন সাংবাদিকরা। ‘ভাই ভাই ব্রিকস’ নামের একটি ইটভাটার মালিকদের কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ির দাম জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর চড়াও হন মালিক তিন ভাই—মো. শাহিন, মো. সোহাগ এবং মো. ডালিম।

জানা যায়, দীর্ঘদিন ধরে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটার কাজে ব্যবহার করে আসছে একটি চক্র। সম্প্রতি প্রশাসন এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভেকু ও ট্রাক্টর জব্দ করে এবং জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রতিবাদে দেবিদ্বারে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নদী থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে অভিযোগ উঠেছে, নিজেদের স্বার্থ হাসিলে শ্রমিকদের দিয়ে এই আন্দোলনের নেপথ্যে ইন্ধন জোগাচ্ছেন ব্রিক ফিল্ডের মালিকরাই।

শ্রমিকদের এই চলমান আন্দোলন এবং গোমতীর মাটি কাটা বন্ধের বিষয়ে বক্তব্য জানতে মুরাদনগর উপজেলা ও দেবিদ্বার সংলগ্ন কোম্পানিগঞ্জের গুঞ্জর দক্ষিণ পাড়ায় অবস্থিত ‘ভাই ভাই ব্রিকস’ ফিল্ডে যান সংবাদকর্মীরা। বক্তব্য নেওয়ার একপর্যায়ে কৌতূহলবশত সাংবাদিকরা মালিকদের ব্যবহৃত বিলাসবহুল গাড়িটির দাম জানতে চান। সাংবাদিকরা গাড়ির প্রকৃত মূল্য না জেনেই নিতান্ত কৌতূহল থেকে প্রশ্নটি করেছিলেন। কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিক তিন ভাই এবং সাংবাদিকদের ওপর মারাত্মকভাবে চড়াও হন।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে এমন অপেশাদার ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা জেলাসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন। অবৈধভাবে নদীর মাটি কেটে কীভাবে তারা এমন সম্পদের পাহাড় গড়েছেন এবং তাদের আয়ের মূল উৎস কী, তা দ্রুত খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

নেপথ্যে গোমতীর অবৈধ মাটি

কোটি টাকার গাড়ির দাম জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর চড়াও ‘ভাই ভাই ব্রিকস’ মালিকেরা

আপডেট সময় ০৩:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬