ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

তজুমউদ্দিনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় উদ্বোধন – কেউ বলছে সমঝোতার অংশ

ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা। আবার কেউ কেউ বলছেন সমঝোতার অংশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় পর্যন্ত তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ও পতাকা উড়তে দেখা গেছে।

এরআগে, শুক্রবার দিবাগত মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় একদল নেতাকর্মীরা ওই কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় একটি ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে পালিয়ে যায়। পরে শনিবার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী এসব ব্যানার ও পতাকা দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওন ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারে লেখা রয়েছে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। তবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ওই নেতাকর্মীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার ব্যবহ্নত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তারা রিসিভ করেননি। তবে তজুমদ্দিন থানার ওসি তদন্ত সুশান্ত জানান, বিষয়টি তাদের জানা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

তজুমউদ্দিনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় উদ্বোধন – কেউ বলছে সমঝোতার অংশ

আপডেট সময় ০৭:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬