ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

এতিম শিশুদের নিয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর ঠাকুরগাঁও জেলা শাখা। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এতিম শিশুরা অংশগ্রহণ করে।
বালিয়াডাঙ্গী সিটি ফুড সেন্টারে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও জেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম। আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক মাজেদুর রহমান ও সাংবাদিক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে ইফতার পরিবেশন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

এতিম শিশুদের নিয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আপডেট সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬