ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়িতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নিটওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এ সকাল থেকে কর্মবিরতি দিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের আবেদন করেন শ্রমিকরা। বিষয়টি কর্তৃপক্ষ না মানায় গতকাল বুধবার দুপুর ১২ টাকা থেকে শ্রমিকরা কর্মবিরতি দেন। এ ঘটনার পর আজ সকালে শ্রমিকরা কারখানার ফটকে জড়ো হন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা হলে শ্রমিকরা আন্দোলন শুরু করে।

কারখানার শ্রমিক আলম হোসেন বলেন, সামনে ঈদ রমজান মাসে আমাদের পরিবারে অনেক খরচ হয়। আমাদের পাওনা টাকা চাইলে মালিকপক্ষ নানা বাহানা করে। অথচ আমাদের দিয়ে রাতে কাজ করিয়েছে। অনেক বার টাকা চাইলাম তবুও মালিক টাকা দিচ্ছে না। সামনে ঈদ বোনাসের সময় হলে আরেক বাহানা শুরু করবে।

এদিকে রিপন নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, যারা তিন মাসের নাইট বিল পাবে তাদের এক মাসের আজকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানছে না।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিক পক্ষ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬