ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

সরকারি সেবা নাকি দালালের ব্যবসা প্রশ্নে উত্তরা পাসপোর্ট অফিস

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। সরাসরি মাঠ পর্যায়ের অনুসন্ধানে অনিয়মের এসব তথ্য উঠে এসেছে অপরাধ বিচিত্রা পত্রিকার অনুসন্ধানী দলের কাছে।

অনুসন্ধান করে আরও জানা যায় যে, এনআইডি কার্ডে বয়স কমানো–বাড়ানো, জন্ম নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করার নামে সাধারণ সেবা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রতি ফাইল জমা দিতে নেওয়া হচ্ছে প্রায় এক হাজার টাকা পর্যন্ত। টাকা দিলে লাইনে দাঁড়াতে হয় না—এমন প্রলোভন দেখিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছে একটি প্রভাবশালী দালাল চক্র।

অনুসন্ধান করে উত্তরা ও এলাকার আশেপাশে জানা যায় যে এ ধরনের কার্যক্রম সরাসরি দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয় কিছু বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন ব্যক্তিবর্গের নিকট আরও জানা গেছে, অনলাইন জন্ম নিবন্ধন সংশোধনসহ নানা সেবা অতিরিক্ত টাকার বিনিময়ে করে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং সরকারি সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে অপরাধ বিচিত্রা পত্রিকার অনুসন্ধানী দল অনুসন্ধান অব্যাহত চলমান রয়েছে। প্রশ্ন উঠেছে—এই দালাল চক্রের মূল হোতা কারা এবং কার ছত্রছায়ায় এ অনিয়ম চলছে? সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত অনুসন্ধান প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

সরকারি সেবা নাকি দালালের ব্যবসা প্রশ্নে উত্তরা পাসপোর্ট অফিস

আপডেট সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬