ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো শাখায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লিখিত প্রতিবেদন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখার এক সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি, রোস্টার বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে মহাব্যবস্থাপক (কার্গো), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন কার্গো বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারী।
গত ১৪ ফেব্রুয়ারী ২০২৬ সালে অভিযোগপত্রে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ মইনউদ্দিন (পি-৩৬৭৩৯)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঘুষ আদায়, রোস্টার বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি সি অ্যান্ড এফ এজেন্ট, রপ্তানি পণ্যের ফরওয়ার্ডার, কার্গো হেলপার ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন। দাবিকৃত অর্থ প্রদান না করলে বদলি, চাকরিচ্যুত বা অন্যান্য প্রশাসনিক হয়রানির হুমকি দেওয়া হতো বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেন, অতীতে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে তাকে ২০০৭ সালে চাকরিচ্যুত করা হলেও পরবর্তীতে ২০১২ সালে পুনরায় কার্গো শাখায় যোগদান করেন। গত প্রায় এক যুগে তিনি বিভিন্ন অপকর্ম, রোস্টার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের মাধ্যমে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, সাম্প্রতিক এক বছরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেকশনে নিয়ম বহির্ভূতভাবে বারবার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে রোস্টার নিয়ন্ত্রণ ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও তোলা হয়েছে।

গত ডিসেম্বর ২০২৫ সালের একটি নির্দিষ্ট ডিউটির সময় কার্গো সংক্রান্ত কাগজপত্রে অনিয়ম, ভুয়া এক্সিট নম্বর প্রদান এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগও উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগকারীরা বলেন, এসব কর্মকাণ্ডের ফলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সৎ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীরা হয়রানির শিকার হচ্ছেন। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে নানান অযুহাতে কাল ক্ষেপণের কথা উল্লেখ করছেন উক্ত প্রতিবেদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো শাখায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লিখিত প্রতিবেদন

আপডেট সময় ০৭:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬