ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

শনিবার মৌলভীবাজারে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী: আরিফুল হক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) একদিনের সফরে মৌলভীবাজার আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল ৯টায় সিলেটস্থ নিজ বাসভবণ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহরমর্দন এলাকায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, বেলা ১২টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা পরিদর্শন ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন, দুপুর আড়াইটায় কমলগঞ্জে তার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ থেকে সিলেটে নিজ বাসভবণের উদ্দেশ্যে সড়কপথে তিনি যাত্রা করবেন।

এদিকে মন্ত্রীর নির্ধারিত সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রশাসন ও আয়োজক সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

শনিবার মৌলভীবাজারে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী: আরিফুল হক

আপডেট সময় ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬